শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৭

বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বিড়ি, সিগারেট বিক্রি বন্ধ!

বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বিড়ি, সিগারেট বিক্রি বন্ধ!

dynamic-sidebar

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়কে র‌্যাগিংমুক্ত, রাজাকারমুক্ত, ধূমপান ও মাদকমুক্ত ক্যাম্পাস ঘোষণা করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব ফ্লোরে, ওয়ালে ওয়ালে র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস, রাজাকারমুক্ত ক্যাম্পাস, ধূমপানমুক্ত ক্যাম্পাস, মাদকমুক্ত ক্যাম্পাস” লিখিত প্লাকার্ড টানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি)বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে ও পাশ্ববর্তী এলাকায় বিভিন্ন দোকানপাট ও মার্কেটে বিড়ি, সিগারেট ও নেশা জাতীয় দ্রব্য বিক্রি না করার জন্য নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের সামনের ব্যবসায়ী মন্জুর হাসান বলেন, দোকানদাররা তো ভার্সিটির টাকায় ব্যবসা করে না।

দোকানদারের কাছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে সিগারেট চাইলে না দিয়েও পারা যাবে না। তবে এটা মানতে পারলে ভালো। এভাবে চললে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়বে। আমি দোকান ছেড়ে দিয়েছি। কয়েকদিনের মধ্যেই এখান থেকে চলে যাবো।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস স্বাক্ষরিত নোটিসে প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন মার্কেটের মালিক ও দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেয়া নোটিসে বলা হয় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার অন্যতম উপায় হচ্ছে মাদকের সহজলভ্যতা বন্ধ করা।প্রাথমিকভাবে ধুমপানের মাধ্যমে ধীরে ধীরে শিক্ষার্থীরা মাদকাসক্ত হয়ে পড়ে। আর সেজন্যই শিক্ষার্থীদের মাদক থেকে মুক্ত রাখতে বিশ্ববিদ্যালয় সম্মুখ ও পার্শ্ববর্তী এলাকায় পরিচালিত দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে বিড়ি, সিগারেট, নেশা জাতীয় দ্রব্য বিক্রয় না করার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরোধ করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net