✪ আরিফ আহমেদ মুন্না ॥
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাবুগঞ্জ ক্যাম্পাসের নতুন ডিন নিযুক্ত হলেন বরিশালের কৃতি সন্তান প্রফেসর ড. মামুন অর রশিদ। পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ তাকে বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বাবুগঞ্জে অবস্থিত অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করেন। তিনি সাবেক ডিন প্রফেসর ড. রুহুল আমিনের স্থলাভিষিক্ত হলেন। নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মামুন এর আগে বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স বিভাগের চেয়ারম্যান পদে সফলতার সাথে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। পবিপ্রবির ইতিহাসে বাবুগঞ্জ ক্যাম্পাসে প্রথমবারের মতো বরিশালের স্থানীয় বাসিন্দা কোনো প্রফেসর ডিন নিযুক্ত হওয়ায় বরিশালের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
প্রফেসর ড. মামুন অর রশিদ বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় ১৯৭৩ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি বরিশাল জেলা স্কুল থেকে মাধ্যমিক ও সরকারি বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পরে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। দেশী-বিদেশী বিভিন্ন জার্নালে তার অসংখ্য প্রকাশনা রয়েছে। বিগত ২০০৩ সালে প্রকল্প ভিত্তিক শুরু হওয়া বরিশাল সরকারি ভেটেরিনারি কলেজে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। বাবুগঞ্জে অবস্থিত ওই সরকারি ভেটেরিনারি কলেজটি পরবর্তীতে একটি অনুষদ হিসেবে পটুয়খালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। মেধার পাশাপাশি সাংগঠনিক দক্ষতার কারণে তিনি কৃষিবিদ সোসাইটির বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পেশাজীবী সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি।
“বরিশালের কৃতি সন্তান প্রফেসর ড. মামুনকে গণসংবর্ধনা”
বরিশালের কৃতি সন্তান প্রফেসর ড. মামুন অর রশিদ পবিপ্রবি বাবুগঞ্জ ক্যাম্পাসের নতুন ডিন নিযুক্ত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ক্যাম্পাসের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গতকাল তাকে ওই গণসংবর্ধনা দেওয়া হয়। সাবেক ডিন প্রফেসর ড. এম.এ মতিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্যবিদায়ী ডিন প্রফেসর ড. রুহুল আমিন, জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান ড. কাওসার নিয়াজ বিন সুফিয়ান, বেসিক সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদ রিয়াদ, প্যাথলজি বিভাগের চেয়ারম্যান ড. খন্দকার জাহাঙ্গীর, হল প্রভোস্ট ড. ননী গোপাল সাহা, সহকারী প্রভোস্ট ড. অসীত কুমার পাল, ডেপুটি রেজিস্ট্রার হাচিব মো. তুষার, সহকারী প্রক্টর প্রবীর কুমার মিত্র, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাহাঙ্গীর কবির, কর্মচারী পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন প্রমুখ। ওই গণসংবর্ধনা অনুষ্ঠানে এসময় টিচার্স কাউন্সিল, বঙ্গবন্ধু পরিষদ ও কর্মচারী পরিষদ ছাড়াও নবনিযুক্ত ডিনকে ফুলেল সংবর্ধনা জানায় বৃহত্তর বরিশাল ছাত্রকল্যাণ সমিতি, পটুয়াখালী ছাত্রকল্যাণ সমিতি, চট্টগ্রাম বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি, শুভ সংঘের কার্যনির্বাহী কমিটি, অ্যালামনাই এসোসিয়েশনের বাবুগঞ্জ অনুষদীয় কমিটি এবং বাবুগঞ্জ শিক্ষা-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন পরিষদ।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে নবনিযুক্ত ডিন বরিশালের সন্তান প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, “আমাকে ডিন হিসেবে নিযুক্ত করার জন্য প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পবিপ্রবির সুযোগ্য ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ স্যারকে। সেইসাথে শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞচিত্তে স্মরণ করি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মন্ত্রী জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী জননেতা রাশেদ খান মেনন ও বাবুগঞ্জ শিক্ষা-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দকে; যাদের অবদানে আজ বাবুগঞ্জ ক্যাম্পাসে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন এবং অ্যানিমেল হাজবেন্ড্রি নামে দুটি অনার্স ডিগ্রী চালু হয়েছে। ভবিষ্যতে এই বাবুগঞ্জ ক্যাম্পাসকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কৃষি বিশ্ববিদ্যালয় নামে প্রস্তাবিত একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চাই”।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply