চান আঁকন ॥ বরিশাল নগরীর রুপাতলী এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের অভিযোগে পাওয়া গেছে। গতকাল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আয়োজন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এই মারধরের ঘটনা ঘটে। এ বিষয়ে মারধরের শিক্ষক মো: এনায়েত হোসেন মল্লিক বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ বলা হয়- শনিবার এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় বিদ্যালয়ের দাতা সদস্য শওকত আকবর সভায় বলেন ক্রীড়া অনুষ্ঠানে গার্ল গাইডস’র সদস্যরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে।

লাঞ্চিত শিক্ষক
ওই সময়ে শিক্ষক এনায়েত হোসেন বলেন- গার্ল গাইডসে ৬ষ্ঠ শ্রেনীর মেয়েরাও আছে,বড় মেয়েদের নিয়ন্ত্রন করা তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। ফলে ৯ম ও ১০ম শ্রেনীর ছাত্রীদের স্বেচ্ছাসেবক বানাইলে অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করা সহজ হবে। এতে তেলে বেগুনে ক্ষিপ্ত হয়ে শিক্ষকের সামনে চায়ের কাপ ও গ্লাস ভেঙ্গে ফেলেন শওকত আকবর। এরপর শিক্ষক এনায়েত’র উপর হামলার পড়ে মারধরও করেন। অন্য শিক্ষক আলমগীর হোসেন এগিয়ে আসলে তাকেও মারধর করেন। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম জানান এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের উপর হামলার ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply