, ,

শিরোনাম :

বরিশালে বাসচাপায় শিশু নিহত

dynamic-sidebar

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন এলাকায় যাত্রীবাহি বাসচাপায় রাহাত (০৯) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (০৪ মার্চ) সন্ধ্যার দিকে ওই এলাকার বরিশাল ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রাহাত বরিশাল সদর উপজেলার কাগাশুরা গ্রামের শুক্কুর আলীর ছেলে।

এই ঘটনার পরে চালক পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে- যাত্রীদের নিয়ে শহরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস রাজধানী ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকায় পেশায় গাছ ব্যবসায়ি শুক্কুর আলী শিশু সন্তানকে নিয়ে সড়ক পার হচ্ছিলেন। তখন বেপরোয়া গতির বাসটি তাঁর শিশু সন্তানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ কুমার বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সাথে ঘাতক বাসটি আটক করা হয়। কিন্তু চালককে আটক করা সম্ভব হয়নি।

এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net