গ্রেপ্তার এড়াতে বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশের সামনে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে দুখু মিয়া নামে এক যুবক। তার বিরুদ্ধে অপহরণ মামলা রয়েছে।
আজ সোমবার দুপুরে নগরের ৫নং ওয়ার্ডের পলাশপুর ৮নং গুচ্ছগ্রামের ফিরোজ মিয়ার ভাড়াটিয়া বাসায় গলায় ব্লেডের পোচ দিয়ে এই চেষ্টা চালায় ওই আসামী। পরে দুখুকে গ্রেফতার করে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করেছে।
দুখু মিয়া নারায়ানগঞ্জের ফতুল্লা এলাকার রবিউল ইসলামের ছেলে বলে জানিয়েছে নারায়নগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।
দুখু মিয়া ফতুল্লা থেকে এক মাস আগে একটি শিশুকে অপহরণ করে। পরে তারা তার পরিবারের কাছে প্রথমে ১৫ লাখ এবং পরবর্তীতে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে। শিশুর পরিবার বিকাশে তাদের ২০ হাজার টাকা দেয় মুক্তি দেওয়ার শর্তে। কিন্তু তারপরও তারা তাকে মুক্তি না দেয়ায় শিশুটির পরিবার গত ফেব্রুয়ারী ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply