, ,

শিরোনাম :
কাশিপুর হাতেম আলী জামে মসজিদে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

কাশিপুর হাতেম আলী জামে মসজিদে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

dynamic-sidebar

বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠী স্থানীয় মুসল্লি ও যুব সমাজের উদ্যোগে ৩৪তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৪মার্চ সোমবার বাদ আছরের নামাজের পর থেকে সৈয়দ হাতেম আলী জামে মসজিদে মাহফিলে বক্তারা ওয়াজ পেশ করেন। উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব অধ্যক্ষ মোঃ নুরুল হক।

প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ঢাকা মোহাম্মাদপুর বাইতুছ সালাহ্ জামে মসজিদের খতিব হযরত মাওঃ মুফতী সিফাত উল্লাহ্ সালেহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বরিশাল আমানতগঞ্জ পাওয়ার হাউস জামে মসজিদের খতিব হযরত মাওঃ আব্দুল গফ্ফার, হযরত মাওঃ মোঃ মাইনুল হক, হযরত মাওঃ মোঃ আমিনুল ইসলাম।

মাহফিল আয়োজনে যুবসমাজের পক্ষে যুবলীগ নেতা কামরুজ্জামান লিখন ২টি তোরণ ও লাইটিংসহ মাহফিলের সার্বিক কাজের জন্য আর্থিক সহযোগিতা করেছেন।

উক্ত মাহফিলে আমন্ত্রিত সকল মুসল্লিয়ানদের ধন্যবাদ জানান মাহ্ফিল এন্তেজামিয়া কমিটি পক্ষে ২৯নং ওয়ার্ড যুবলীগ নেতা কামরুজ্জামান লিখন। রাত ১২টায় আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ,জাতি ও কবর বাসীর রুহের মাগফিরাত কামনা করার মাধ্য দিয়ে মাহফিল শেষ হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net