, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
বরিশালে নারীদের নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

বরিশালে নারীদের নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// সমতার সাথে নারী জাগরণের আহ্বানে বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাটের সন্ধ্যা নদীতে নারীদের নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস পালনের লক্ষ্যে ২০১৪ সাল থেকে প্রতি বছর এই প্রতিযোগীতার আয়োজন করছে স্থানীয় সামাজিক উন্নয়ন সংস্থা তরঙ্গ।
নারী অধিকার প্রতিষ্ঠার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ এবারের ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হওয়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারিদিকে। অংশগ্রহণকারীদের মধ্যেও ছিলো ব্যাপক উৎসাহ। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে এই বাইচ ছিলো আনন্দের।

স্থানীয় কদমবাড়ি, রাজাপুর, ত্রিমূখী,পয়সারহাট সহ আশপাশের বিভিন্ন গ্রামের ১২টি নারী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই নৌকা বাইচ। অংশগ্রহণকারীরা সন্ধ্যা নদীর দেড় কিলোমিটারের জুড়ে নৌকা বাইচে অংশ নেয়। পুরস্কার নয় বরং নারী অধিকারের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে এমন আয়োজন উপভোগ করতে এসেছিলেন বিদেশীনিরাও। নারীদের এই সফলতার জন্য অংশগ্রহণকারী নারীদের পিতা ও স্বামীদের সাধুবাদ জানিয়েছেন তরঙ্গ সংস্থার উপদেষ্টা সুইজারল্যান্ডের অধিবাসী রুথ জুম্বুল।

নারী অধিকার কেবলই আনুষ্ঠানিকতা নয়, বরং এমন উদ্যোগের মধ্য দিয়ে ঘরে ঘরে নারী অধিকারের বার্তা পৌঁছাবে বলে আশা আয়োজক তরঙ্গ সংস্থার ব্যবস্থাপক সুভাষ সমদ্দারের।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net