রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৪

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
ঝালকাঠিতে বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঝালকাঠিতে বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আরিফুর রহমান।

রোববার (১০ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের আমতলা সড়কের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে খান আরিফুর রহমান এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী খান আরিফুর রহমান অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি ভাড়াটে লোকজন নিয়ে নৌকার প্রচারণায় নামা কর্মী সমর্থকদের নানা ভয়ভীতি দেখাচ্ছেন।

এ ঘটনায় খান আরিফুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা।

এদিকে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ছবি দিয়ে হ্যান্ডবিল করে বিতরণের অভিযোগে সাইদুর রহমান নামে এক যুবককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net