রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৫

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
পূর্ব শত্রুতার জেরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে রাজাপুর ইউপি সদস্যকে কুপিয়ে জখম : গ্রেপ্তার ১

পূর্ব শত্রুতার জেরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে রাজাপুর ইউপি সদস্যকে কুপিয়ে জখম : গ্রেপ্তার ১

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য আসলাম হোসেন লিটু (৩২) ধাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে ভাড়াটিয়া সন্ত্রাসীরা।

শনিবার (৯ মার্চ) রাতে রাজাপুর সদর ইউনিয়নের হাজিরহাট গ্রামের মৃধাবাড়ি এলাকায় ঘটনা ঘটে।আসলাম হোসেন লিটু সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য ও রোলা গ্রামের মজিবুর রহমানের ছেলে।পুলিশ এ ঘটনায় মামুন হাওলাদার (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।আটককৃত মামুন বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলার সাঙ্কিভাঙ্গা গ্রামের আলী আজগরের ছেলে।

রোববার (১০ মার্চ) দুপুরে এ ঘটনায় লিটু মেম্বরের স্ত্রী সামিনা আক্তার বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ্যপূর্বক ১০ জনের নামে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীরা জানান, সন্ধ্যার পর লিটু মেম্বর ফারুক হোসেন নামে এক ব্যক্তির মোটর সাইকেলে চড়ে স্থানীয় একটি মাহফিলে যোগ দেয়ার জন্য যাচ্ছিলেন তিনি। এ সময় ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে ধাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারত্মক জখম করে। এ সময় মোটরসাইকেল চালক ফারুক লাফ দিয়ে পাশের খালে ঝাপিয়ে পড়েন।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশংকাজনক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে লিটু মেম্বরকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদ হোসেন জানান, এ ঘটনায় সম্পৃক্ত গ্রেফতারকৃত মামুনের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অন্য জড়িদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে এবং গ্রেফতারকৃত মামুন ভাড়াটিয়া হিসেবে কাজ করেছে বলেও স্বীকার করেছে বলেও জানায় পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net