বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ঝালকাঠি সদর উপজেলার সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়ন শাখার পরিচিতি সভা ও কর্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে নথুল্লাবাদ বাজারের তেতুলতলা বাজারে এ অনুষ্ঠান হয়। এতে ইউনিয়ন শাখা সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, নলছিটি ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পৌর কান্সিলর রেজাউল করিম জাকির। বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান সেন্টু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা শাখার সাধারন সম্পাদক আলি আজগর আকাশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নথুল্লাবাদ ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক রেজাউল করিম মুরাদ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply