, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি

ভিপি নুরকে মেনে নিয়েছে ছাত্রলীগ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// কোলাকুলি করে কোটা সংস্কার আন্দোলনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি নুরুল হক নুরকে মেনে নিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি প্রার্থী মো. রেজানুল হক চৌধুরী শোভন। তাকে ভিপি হিসেবে মেনে নিয়ে গণমাধ্যমের সামনে বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নুরকে ভিপি মেনে শুভেচ্ছা জানাতে যায় ছাত্রলীগ।

এ সময় শোভন বলেন, ভোটে নুর ভিপি নির্বাচিত হয়েছে। আমরা তাকে মেনে নিয়েছি। সবাই তাকে মেনে নেবেন। সে আমার বন্ধুর ছোট ভাই। এ নিয়ে কেউ কোনো সংঘর্ষে জড়াবে না।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা ও নির্বাচিত ভিপি নুর বলেন, সবাই মিলে কাজ করব। আমাকে ছাত্রলীগ মেনে নিয়েছে। আমি ক্যাম্পাসে কাজ করতে শোভন ভাইয়ের সহযোগিতা চাই।

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি শোভন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি আহ্বান সুষ্ঠুভাবে ক্যাম্পাস পরিচালনায় সহায়তা করতে হবে। তাকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই। আমরা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলব।

শোভন বলেন, আমি ভিপি হতে পারি নাই। তাতে কোনো সমস্যা নেই তবে আমাদের সব চাওয়া-পাওয়া নুর পূরণ করবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net