, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

পটুয়াখালীতে ইউএনওর ওপর হামলা, গুলি বর্ষণ!

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: পটুয়াখালীর বাউফল উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) টহলরত ট্রলারে সোমবার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ইউএনওসহ তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন- ইউএনও পিজুস চন্দ্র দে, ভূমি কার্যালয়ের জারিকারক মো. আশরাফ ও ইউএনওর কার্যালয়ের অফিস সহায়ক মো. আবদুল্লাহ।

জানা গেছে, তেঁতুলিয়া নদীতে অভয়াশ্রম বাস্তবায়নের লক্ষ্যে সোমবার সন্ধ্যার দিকে ইউএনও পিজুস চন্দ্র দের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল ট্রলারে বাউফল উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেন। রাত সাড়ে ৭টার দিকে তেঁতুলিয়া নদীর চরওয়াডেলে এলাকার শেষ মাথায় পৌঁছলে তারা জেলেদের অবৈধভাবে মাছ ধরতে দেখতে পান। জেলেরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নৌকা ও জাল ফেলে চলে যায়। পরে নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও বাঁধা জাল জব্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ৫০-৬০ জনের একটি দল অতর্কিতে লাঠিসোটা নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওই ট্রলারের ওপর হামলা চালায় এবং বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

এতে ইউএনও পিজুস চন্দ্র দে, ভূমি কার্যালয়ের জারিকারক মো. আশরাফ ও ইউএনওর কার্যালয়ের অফিস সহায়ক মো. আবদুল্লাহ গুরুতর আহত হন। জীবন বাঁচাতে একপর্যায়ে ইউএনওর সঙ্গে থাকা পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে নিজেদের রক্ষা করে।

আহত আশরাফ ও আবদুল্লাহকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউএনও পিজুস চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ আক্রমণে খুবই ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছে। সৃষ্টিকর্তার ইচ্ছায় রক্ষা পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হবে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net