, ,

শিরোনাম :

আগৈলঝাড়ায় শিক্ষা সপ্তাহ পালিত

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, মীনা প্রদর্শনী, শিক্ষা মেলা, শিক্ষক সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদর মডেল প্রাথমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল হক তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, শিক্ষক শাহআলম সেরনিয়াবাত প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net