, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
রাতের অভিসারে কর্মকর্তাদের ঘরে ছাত্রী পাঠাতেন এই শিক্ষিকা

রাতের অভিসারে কর্মকর্তাদের ঘরে ছাত্রী পাঠাতেন এই শিক্ষিকা

dynamic-sidebar

পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে শারীরিক সম্পর্কের সুযোগ করে দিতেন ছাত্রীদের- এমন এক অভিযোগে ভারতের মাদ্রাজের এক নারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ১১ মাস পর আদালত তাকে জামিন দিয়েছে।

এনডিটিভি জানায়, পরীক্ষায় ভালো নম্বর তুলতে মাধুরাই কামারাজ বিশ্ববিদ্যালয়ের (এমকেইউ) প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ছাত্রীদের শারীরিক সম্পর্কের সুযোগ করে দিতেন কলেজ শিক্ষিকা নির্মলা দেবি। এ ঘটনায় কলেজ থেকে বহিষ্কার করা হয় এ সহকারী অধ্যাপককে।

এমকেইউ অনুমোদিত দেভাঙ্গা আর্টস কলেজের এ শিক্ষিকার বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সঙ্গে এক অডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গেলে তার এ কুকর্মের কথা বেরিয়ে আসে।

অভিযোগের প্রেক্ষিতে গত বছরের এপ্রিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রায় ১১ মাস পর মঙ্গলবার মাদ্রাজের একটি আদালত তাকে জামিন দেয়।

তবে তদন্তকাজে পুলিশকে পূর্ণ সহযোগিতা করতে আদালত তাকে নির্দেশ দেয়। সেইসঙ্গে সংবাদমাধ্যমকে কোনো ধরনের সাক্ষাৎকার দিতে নিষেধ করে দেয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net