মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৬

শিরোনাম :

পটুয়াখালীতে অগ্নিকান্ডে পুড়লো ৫টি প্রতিষ্ঠান

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে পৌরশহরের নতুন বাজার জুতাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে চারটি পাদুকার দোকান ও একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।

বন্দর ব্যবসায়ীর সমিতির সভাপতি দিদার উদ্দিন আহামেদ মাসুম ও পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলো মো. ইউনুস মৃধা, মো, আলানুর, মো. কালাম, নেছার সিকদার ও শামীম মিয়া। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে ক্ষতির পরিমাণ অন্তত ১০ লক্ষাধিক টাকা বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।

পাদুকা ব্যবসায়ী মো. বসির উদ্দিন সাংবাদিকদের জানান, ঘটনাটি রাতে হলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা ছিল। দিনের বেলায় হওয়ায় তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net