রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি// বানারীপাড়ার গুয়াচিত্রা বাজারে অভিযান চালিয়ে সলিয়াবাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও মাদক ব্যবসায়ী ইয়ার হোসেনকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো.খলিলুর রহমানের নিদের্শনায় এস আই শাহানুর, মো. সোহেল ও লিটন রায়ের নেতৃত্বে পুলিশ বানারীপাড়া ও ঝালকাঠির সীমান্তবর্তী গুয়াচিত্রা বাজার থেকে ইয়ার হোসেনকে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তার মটরসাইকেলের ভিতর থেকে সিগারেটের প্যাকেটে থাকা ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়।
খবর পেয়ে তাৎক্ষনিক বরিশাল জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) আকরামুল হাসান বানারীপাড়ায় আসেন।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ইয়ার হোসেনের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply