, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
পটুয়াখালীতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

পটুয়াখালীতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// পটুয়াখালীর বাউফলে সড়ক দূর্ঘটনায় জাহিদুল (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) কাছিপাড়া-বাহেরচর সড়কে বলাই-কানাই দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে কাছিপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডে ছালাম মৃধার ছেলে ।

জানা যায়, জাহিদুল কাছিপাড়া আবদুর রশিদ ডিগ্রি কলেজের ছাত্র। এপ্রিল মাসে তার এইচ এস সি পরীক্ষা দেওয়ার কথা ছিল। পড়াশুনার পাশাপাশি ভাড়ায় মোটর সাইকেল চালাতেন এই শিক্ষার্থী। শনিবার কাছিপাড়া বাজারের উত্তর দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রলি জাহিদুলের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা আল আমিন (১৬)। তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে দুর্ঘটনায় জড়িত ট্রলি চালকের শাস্তির দাবিতে আজ সকাল সোয়া ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা কলেজ শিক্ষার্থীরা সড়কে অবরোধ করে রাখেন।

এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) মাকসুদ মুরাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘাতক ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net