, ,

শিরোনাম :
রামকাঠী মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রামকাঠী মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

dynamic-sidebar

আজ ১৬ মার্চ সকাল ১০ টায় বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠী গ্রামে রামকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও মীনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, রাসেল ইকবাল, চেয়ারম্যান শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদ, মোঃ আরিফুজ্জামান মুন্না, সিনিয়র অফিসার, জনতা ব্যাংক লিঃ, প্রধান শিক্ষক রামকাঠী মাধ্যমিক বিদ্যালয়, মুহাঃ মোসলেম উদ্দিন, প্রধান শিক্ষক মীনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ আব্দুল মালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ মিনহাজ উদ্দিন সিকদারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন এবং ফেস্টুন উড়িয়ে ক্রিয়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পরে ছাত্র ছাত্রী দের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net