বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩২

বরিশালে পুলিশবাহী প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্র নিহত

বরিশালে পুলিশবাহী প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্র নিহত

dynamic-sidebar

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের মেজর এম জলিল সেতুর ওপরে প্রাইভেটকারের ধাক্কায় দীপ কর্মকার (১২) নামে ৩য় শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ উজিরপুর পৌর এলাকার গোপালের ছেলে ও কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় সেতুটির উপরে দীপ ও তার সহোদর প্বার্থ ঘোরাঘুরি করছিলো। হঠাৎ বরিশাল থেকে ঢাকাগামী দ্রুত গতির একটি প্রাইভেটকার দীপকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে দীপ গুরুত্বরভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

দুর্ঘটনাটির প্রত্যক্ষদর্শী উপজেলার মূলপাইন এলাকার রাজা রহমান বলেন- সেতুর পাশ দিয়ে শিশু দীপকে পেছন থেকে ধাক্কা দেওয়া ঘাতক প্রাইভেটকারটির সামনে পোশাকধারী একজন পুলিশ বসা ছিলেন।

তাছাড়া গাড়ীটির সামনে পুলিশের সিগ্যানাল বাতি ছিলো।

প্রাইভেটকারটিতে প্রশাসনের হয়তো প্রশাসনের উর্ধ্বতন কোনো কর্মকর্তা ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net