, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বরিশালে মোবাইল ফোন অপারেটর কোম্পানির ইন্টারনেট সেবায় প্রতারণা!

বরিশালে মোবাইল ফোন অপারেটর কোম্পানির ইন্টারনেট সেবায় প্রতারণা!

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: দেশে চলমান মোবাইল ইন্টারনেটের ফোরজি গতি নিয়ে একটি নিরীক্ষা চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিরীক্ষায় দেখা গেছে, মোবাইল ফোন অপারেটরগুলো বরিশালে সবচেয়ে বাজে সেবা দিচ্ছে। এছাড়া কোনো অপারেটরই ফোরজি’র জন্য তাদের ঘোষিত নির্ধারিত গতি দিচ্ছে না।

দেশের চার বিভাগের মোট ১৮টি জেলায় মোবাইল ফোন অপারেটরদের ইন্টারনেট সেবা পরিমাপ করতেই নিরীক্ষাটি চালায় বিটিআরসি।

ঢাকা জেলায় চালানো পরীক্ষায় দেখা যায়, রাজধানীকে কেউই ফোরজি’র জন্য ঘোষিত ডাউনলোডের গতি সাত এমবিপিএস দিতে পারেনি। এরপর খুলনা, বরিশাল, রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকাতেও সন্তোষজনক ফলাফল পাওয়া যায়নি।

নিরীক্ষার সময় ড্রাইভ টেস্ট পরিচালনায় দেখা গেছে, মোবাইল ফোনের অপারেটররা সবচেয়ে বাজে সেবা দিচ্ছে বরিশালে। বরিশালে ফোরজি ইন্টারনেটের গতি ঘোষিত নির্ধারিত গতির চেয়ে অনেক কম।

নীতিমালা অনুযায়ী, মোবাইল ফোন অপারেটরগুলোর ফোরজি’র জন্যে সর্বনিম্ন সাত এমবিপিএস গতিতে সেবা দেয়ার কথা। কিন্তু পরীক্ষায় দেখা গেছে, বাংলালিংক ফোরজিতে তিন দশমিক ৫৬ এমবিপিএস, গ্রামীণফোন ৫ দশমিক ১ এমবিপিএস এবং রবি দিচ্ছে ৪ দশমিক ৮৯ এমবিপিএস।

বিটিআরসির এই পরীক্ষায় রাষ্ট্রায়াত্ত্ব অপারেটর টেলিটক ছিল না। তবে থ্রিজি’র নির্ধারিত দুই এমবিপিএস ডাউনলোড স্পিডই টেলিটক দিতে পারেনি। এক্ষেত্রে অন্যরা সেটি নিশ্চিত করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net