মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩২

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
বরিশালে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা

বরিশালে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক:: বরিশাল বিভাগের কয়েক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে নদী বন্দরে ২ নম্বর নৌ- হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার সাড়ে ১০টার দিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য জানান।তিনি বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৬ থেকে ৮ ঘণ্টায় টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেইসাথে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।তিনি আরও বলেন, সকালে রংপুর অঞ্চলে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া শুরু হয়।

এরপর ময়মনসিংহ হয়ে ঢাকায় শুরু হয় বৃষ্টি।এর আগে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অপর দিকে আজ সন্ধ্যা পর্যন্ত নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টা ৬০-৮০ কিঃ মিঃ বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ- হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া দেশের অনন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিঃ মিঃ বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net