রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৫

শিরোনাম :
জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার

দপদপিয়ার মাদক সম্রাট নূর আলমের যাবজ্জীবন

dynamic-sidebar

ঝালকাঠির নলছিটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নূর আলম খান নামে এক যুবলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

নূর আলম নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের ওহাব খানের ছেলে। তিনি দপদপিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এম আলম খান কামাল।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৮ জুলাই রাতে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল বিক্রির সময় ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক নূর আলম খানকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বসতঘরের পাশে একটি মাছের ঘেরে পানির ভেতর থেকে ৩২০ বোতল ও ২০ লিটার তরল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আবদুর রহিম নাঈম বাদী হয়ে পরের দিন নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম তদন্ত শেষে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net