হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে অপমানজনক পোস্ট ও মন্তব্য করার অভিযোগে য়ের করা আইসিটির মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন ফাহাদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই রুবেল খান ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না।
এর আগে গত ১২ এপ্রিল আসামি ফাহাদকে দুই দিনের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন ঢাকার এক সিএমএম আদালত।
হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে অপমানজনক পোস্ট ও মন্তব্য করায় গত ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নূর-ই-আলম ফরহাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে ১১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাখারীবাজার শনি দেবের মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ফরহাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩তম ব্যাচের ছাত্র। ক্যাম্পাস পরিচয়পত্র নম্বর (বি ১৭০১০১০৩৬)।
গত ৩ এপ্রিল সময় টেলিভিশনের অনলাইনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করলে ব্রুনাইতে মৃত্যুদণ্ড-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। এই নিউজে জবি শিক্ষার্থী ফরহাদ কমেন্ট করেন। এতে তিনি বলেন, ‘মহানবী যে অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তি করেছিল এবং অনুভূতিতে আঘাত দিয়েছিল সেটার বিচার কে করবে?’
এ ছাড়া গত ১৮ মার্চ ইসলাম ধর্ম এবং ফেরেশতাদের ব্যঙ্গ করে একটি পোস্ট দেন ফাহাদ। তার ওই পোস্টে বিভিন্ন আইডি থেকে কমেন্ট আসলে তাদের সঙ্গে তিনি অসৌজন্যমূলক কথাবার্তা বলেন। তাছাড়াও বিভিন্ন সময়ে তিনি ধর্ম নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।
এরই পরিপ্রেক্ষিতে ফাহাদের ফাঁসির দাবিতে কয়েক দিন ধরে জবির সাধারণ ছাত্ররা ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে আসছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply