, ,

শিরোনাম :
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য
শাওমি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

শাওমি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

dynamic-sidebar

তুলনামূলক পুরোনো স্মার্টফোনে আর সফটওয়্যার আপডেট পাঠাবে না শাওমি। এই তালিকায় রয়েছে ২০১৮ সালে উন্মুক্ত হওয়া একাধিক স্মার্টফোন।

শিগগিরই বেশিরভাগ শাওমি ফোনে পৌঁছে যাবে MIUI 11 স্কিন। তবে কিছু স্মার্টফোন এই আপডেট পাবে না।

জেনে নিন যে ১০ শাওমি স্মার্টফোনে আপডেট পৌঁছাবে না –

শাওমি রেডমি ৬, ৬এ, রেডমি ওয়াই ২, রেডমি ৪, রেডমি ৪এ, রেডমি নোট ৪, রেডমি ৩এস, রেডমি ৩এক্স, রেডমি নোট ৩, রেডমি প্রো।

এর মধ্যে অনেকগুলো ফোন ২০১৮ সালের শেষ দিকে উন্মুক্ত হয়েছে। রেডমি ৬ ও রেডমি ৬এ এর মতো ফোনগুলো এর মধ্যে অন্যতম। বাজারে আসার এক বছরের মধ্যে এই ফোনগুলোতে আপডেট পাঠানো বন্ধের সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই।

সেলফির জন্য বেশ জনপ্রিয় রেডমি ওয়াই ২ ফোনের আপডেটও আর আসবে না। শিগগিরই বাজারে আসবে রেডমি ওয়াই ২ ফোনের পরবর্তী ভার্সান রেডমি ওয়াই ৩।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রেডমি ওয়াই ৩ প্রসঙ্গে একের পর এক টিজার প্রকাশ করেছেন শাওমি প্রধান মনু কুমার জৈন। সেই টিজারে এই ফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার খবরও পাওয়া গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net