বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩১

শিরোনাম :
বরিশালে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

বরিশালে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: “ভোটার হব, ভোট দেব” এই স্লোগানে বরিশালে ছবিসহ ভোটার হালনাগাদ কর্মসূচির-২০১৯ উদ্বোধন করা হয়েছে। এ লক্ষ্যে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে নগরের অশ্বিনী কুমার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডি.আই.জি মোঃ শফিকুল ইসলাম-বিপিএম (বার),পিপিএম, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মোঃ আবুল কাসেম প্রমুখ।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম। আলোচনা সভার শুরুতে অতিথিবৃন্দ ভোটার সেবা ও নতুন ভোটারের ছবি তোলা কার্যক্রমের মধ্যে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করেন। এরআগে সকাল ১০ টায় নগরের সার্কিট হাউজ প্রাঙ্গনে বেলুন-ফেস্টুন উড়িয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যাক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

পরে নতুন ভোটার হওয়ার আহবান জানিয়ে নগরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার হল চত্ত্বরে এসে শেষ হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net