বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩০

শিরোনাম :
বরিশাল কেন্দ্রীয় কারাগারে মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বরিশাল কেন্দ্রীয় কারাগারে মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: রাখিব নিরাপদ দেখাব আলোর পথ এই স্লোগান নিয়ে পরিচালিত হয় বাংলাদেশ কারাগার কার্যক্রম। বরিশাল কেন্দ্রীয় কারাগারে মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারের এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বরিশাল কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস. এম. আজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোহাম্মদ নাঈমুল ইসলাম, উপ পুলিশ কমিশনার বিএনপি বরিশাল মোঃ সালেহ আহমেদ, অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল, এ এ এম হাফিজুর রহমান, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বিএমপি উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম, সহকারী কমিশনার কোতয়ালী মডেল থানা মোহাম্মদ রাসেল, বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ বিভিন্ন অতিথিরা এবং কারাগার নিবাসীরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন অপরাধে সাজা প্রাপ্ত আসামিদের মাঝে বরিশাল কেন্দ্রীয় কারাগারে মাদক বিরোধী আলোচনা করেন অতিথিরা। অলোচনা সভা শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net