বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৮

শিরোনাম :
বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল

বরিশাল নগরীতে আগুড়ে পুড়ল চারটি বসতঘর

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : বরিশাল নগরীর কাউনিয়া মনষাবাড়ির গলি এলাকায় আগুনে পুড়ে চারটি বসতঘর ভস্মীভ‚ত হয়েছে। কিন্তু এতে কি পরিমাণ ক্ষয়-ক্ষতির হয়ে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

স্থানীয়রা জানিয়েছে- এলাকার বাসিন্দা সবুজের টিনের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার পাশে আগে সেই আগুন পাশের একই মালিকের তিনটি ভাড়াটিয়া ঘরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দেওয়া হয়।

পরবর্তীতে সেখান থেকে তিনটি ইউনিট এসে পৌঁনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। কিন্তু এর আগে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার দেবাশিষ বিশ্বাস জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সবুজের ঘরে থেকে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে সেই আগুন পাশের তিনটি ভাড়াটিয়া ঘরে ছড়িয়ে পড়ে।

কিন্তু এই অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়ে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net