বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৮

শিরোনাম :
বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল
পাথরঘাটায় ‘ফণী’র আঘাতে ঘর ভেঙ্গে দাদি-নাতির মৃত্যু

পাথরঘাটায় ‘ফণী’র আঘাতে ঘর ভেঙ্গে দাদি-নাতির মৃত্যু

dynamic-sidebar

বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে ঘরচাপা পড়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ চরদুয়ানি বাধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দাদি নূরজাহান (৬০) ও নাতি জাহিদুল (৮)। আর আহত হলেন- মোহাম্মদ ইউনুস। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাহিন মিয়া জানান, চরদুয়ানি বাধঘাটা এলাকায় মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে মোহাম্মদ ইব্রাহিম মিয়া তার পরিবার নিয়ে বসতঘরে অবস্থান করছিলেন।

সন্ধ্যা থেকে পাথরঘাটা উপকূলীয় এলাকায় দমকা হাওয়ায় প্রভাব শুরু হলে রাত ২টার দিকে হঠাৎ ‘ফণী’ টর্নেডোর রুপ নিলে ৫০টির মতো ঘর ভেঙ্গে পড়ে যায়। এ সময় চাপা পড়ে ইব্রাহিমের মা নূরজাহান ও ছেলে জাহিদুল ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় পার্শ্ববর্তী ঘরের মোহাম্মদ ইউনুস গুরুতর আহত হন। স্থানীয় সিপিপি টিম লিডার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, তাদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে বললেও তারা তাদের কথা গুরুত্ব না দেওয়ায় এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলায় দুর্যোগকালীন দায়িত্ব প্রাপ্ত জেলা নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। ক্ষতিগ্রস্তদেরকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে।’ জোয়ারের পানি বিষখালী ও বলেশ্বর নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফিট বৃদ্ধি পেয়েছে বলেও জানান জেলা নির্বাহী ম্যজিস্ট্রেট।

তিনি বলেন, গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া দমকা হাওয়ায় পাথরঘাটা উপকূলীয় এলাকায় শতাধিক আধাপাকা ঘর ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net