, ,

শিরোনাম :

বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ

dynamic-sidebar

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ। এবারও গড় পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এ বছর মেয়েদের পাশের হার ৭৪ দশমিক ৪১ ও ছেলেদের পাশের হার ৮০ দশমিক ৩৩। পাশাপাশি মেয়েরা এবার ২২১৭ জন জিপিএ-৫ পেয়েছে, অপরদিকে ছেলেদের জিপিএ-৫ পেয়েছ ১৯৭২ জন।

বিষয় ভিত্তিতে পাশের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে এগিয়ে আছে মেয়েরা। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে সোমবার বেলা পৌনে ১২টায় সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম। তিনি জানান, গনিতে নিয়ে যে শঙ্কা ছিলো তা থেকে এ বছর পরীক্ষার্থীদের উত্তরণ ঘটেছে। কারণ হিসেবে তিনি শিক্ষার মান উন্নয়ন ও পরীক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে বলে তিনি মনে করেন।

এদিকে, বরিশাল বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দুইটি। ভোলার চরফ্যাশনের শশীভূষণ গার্লস হাইস্কুল থেকে নয়জন শিক্ষার্থী এবং পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার চরগঙ্গা আদর্শ সেকেন্ডারি স্কুল থেকে ৪৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাশ করেনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net