শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৫

উজিরপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

উজিরপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

dynamic-sidebar

বরিশালের উজিরপুরে বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া নুরানী মাদরাসার প্রথম জামাতের এক শিশু শিক্ষার্থীকে (৭) যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষকের নাম জাহাঙ্গীর আলম মুসা (৫০)।

সোমবার (১৩ মে) সকালে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে ভূক্তভোগী শিক্ষার্থীর বাবা উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। গ্রেফতারকৃত মাদরাসা শিক্ষক জাহাঙ্গীর আলম উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের মৃত এসকেন্দার সরদারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া নূরানী মাদরাসার শিক্ষক জাহাঙ্গীর আলম প্রায়ই মাদরাসার প্রথম জামাতের ওই শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর স্থানগুলোতে হাত দিয়ে যৌন হয়রানি করতেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ওই শিক্ষার্থী মাদরাসায় গেলে শিক্ষক জাহাঙ্গীর একইভাবে ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করে।

পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনাটি তার মা-বাবার কাছে জানালে তাৎক্ষণিক ওই শিক্ষার্থীর বাবা মিরাজ সিকদার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

এদিকে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে এগুলো সব মিথ্যা। আমাকে ফাঁসানো হয়েছে।’

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net