, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
ভোলায় কলেজছাত্রীর চুল কেটে দিল বখাটেরা, মামলা দায়ের

ভোলায় কলেজছাত্রীর চুল কেটে দিল বখাটেরা, মামলা দায়ের

dynamic-sidebar

অনলাইন ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর মাথার চুল কেটে দিয়েছে বখাটেরা। এ ব্যাপারে কলেজছাত্রী বাদী হয়ে বুধবার (২২ মে) চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন।

মামলা ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ মে রাত সাড়ে ৩টার দিকে চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডে প্রীতি তার ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বাইরে থেকে জানালা দিয়ে চুল কেটে নেওয়ার ঘটনা ঘটে। লিখিত এজাহারে ওই ছাত্রী দাবি করেছেন, হিরণ চন্দ্র শীলের ছেলে সাগর শীল (১৯) তাদের প্রতিবেশী। সাগর শীল, মিঠুন শীল এবং রতন পাল পরস্পর বন্ধু। বন্ধুত্বের সুবাদে মিঠুন ও রতন প্রায়ই সাগরদের বাসায় আসা যাওয়া করতো। কলেজপড়ুয়া বখাটে এই তিন বন্ধু কলেজে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো এবং তার মায়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে বিরক্ত করতো। তিন বখাটের পরিবারকে বিষয়টি জানানো হলে তারা ক্ষিপ্ত হয়ে গভীর রাতে ওই ছাত্রীর চুল কেটে দেয়।

স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বুধবার বিকালে ওই কলেজছাত্রী নিজে বাদী হয়ে চরফ্যাশন থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা পলাতক থাকায় বক্তব্য জানা যায়নি।

চরফ্যাশন থানার ওসি সামসুল আরেফীন বৃহস্পতিবার (২৩ মে) জানান, ওই ছাত্রীর লিখিত এজাহার পাওয়া গেছে। অভিযুক্ত সাগর, মিঠুন এবং রতনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net