সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৪

শিরোনাম :

সংসার জীবন নিয়ে কষ্টে আছেন শাহিনুর

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : একটি মেয়ের বিয়ে হয় স্বামী সন্তান নিয়ে সুখে দুখে পাশাপাশি থাকবে। কিন্তু অনেক মানুষের ভাগ্যেই ঘটে এর বিপরিত দিকটা। ২০০০ সালে বিয়ে করে স্বামীকে অনেক কষ্ট করে বরিশাল নগরীর পলাশপুর এলাকায় একটি ছোট্ট কটির নির্মান করেছে এই দম্পতি। সূত্র জানা গেছে, গত ১৯ বছর পূর্বে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের খোন্তাখালী গ্রামের মৃত হাসমত আলী খানের পুত্র হুমায়ুন কবির পারিবারিক ভাবে বিয়ে করেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার অলীপুর এলাকার আলী আকবার এর কন্যা শাহিনুরকে।

বিয়ের পরে ৩টি সন্তান হয় তাদের সংসারে। বড় মেয়েটা চলতি বছরে এসএসসি পরিক্ষায়  পাশ করেছে। গত ৪বছর যাবৎ স্ত্রী সন্তানকে বরিশালে ফেলে রেখে ঢাকায় পাড়ি জমায় কবির। এর পর থেকে তাদের সংসারে চলে চরম অন্ধকার। স্বামীর খোজ না পেয়ে ৩ সন্তানকে নিয়ে কোন মতে জীবন জাপন শুরু করে শাহিনুর। দিন রাত পরিশ্রম করে কোন মতে ছেলে/মেয়ে নিয়ে জীবন যাপন করছে শাহিনুর।

গত ৪ বছরের মধ্যে অনেক শালিশ মিমাংসা করেও কোন লাভ হয়। স্বামীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করেও কোন লাভ হয়নি। সর্বশেষ গত কয়েকদিন পূর্বে স্বামী অনত্র বিয়ে করে ফেলে সূত্র জানিয়েছে। স্বামীর বিরুদ্ধে বিচার নিয়ে নানা জায়গা গেলেও তাতেও কোন সুরহা হয়নি। অসহায় শাহিনুর বেগম জানান, আমার স্বামী অনেক ভালো মানুষ। শুধু পরিবারের কথা শোনার কারনেই অন্যত্র বিয়ে করেছে। আমি বিচার চাই। আমার সন্তানরা যাতে অর্থা ও অনাহারে না থাকে সেদিকে প্রশাসনের উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net