বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৬

শিরোনাম :
বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভাঙ্গনের কবলে হিরন নগর

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের ভাটার খালী বস্তি উচ্ছেদের পর বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকাউয়া গ্রামে গড়ে ওঠে হিরন নগরের। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরন এই ঘরশুন্য বাসীদের পুর্ণবাসন করে।

সেই এলাকার নামটির নাম করন করেন হিরন নগর নামে। হিরন নগরে বরিশাল সিটি কর্পোরেশনের অনেক ভোটার এবং চরকাউয়া ইউনিয়নের কিছু ভোটার বসবাস করে হিরন নগরে। গত কয়েক দিনে নদীতে পানি বৃদ্ধি হাওয়ার কারনে প্রবল ভাঙ্গনের ফলে বেশ কয়েকটি ঘর নদী গর্ভে চলে গেছে। হিরন নগর এলাকার ইলিয়াস মিয়া জানান, আমরা হিরন ভাই’র অনুদানে এখানে আছি।

আমাদের এখানে বিদ্যুৎ ছিলো না বরিশালের সাবেক এমপি জেবুন্নসা আফরোজ এমপি বিদ্যুৎ দিয়েছিলো। বর্তমানে ভাঙ্গনের কারনে আমরা হুমকির মুখে আছি। সাফেরা খাতুন বলেন, বাবা মোরা ওপার দিয়া এপার আইছি কিন্তু মোগো কেউ খোজ নেয় না। এখন দ্যাহেন ভাঙ্গনের মুখে পরে গেছি বেশি কয়েকটি ঘর নদী গর্ভে চলে গেছে কোন দিন যেন মোগোডাও যায়। এসময় তিনি বলে উঠেন ও আল্লাহ মোগো রক্ষা কর।

তবে বরিশালে পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের সাংসদ হওয়ার কারনে হয়তো দ্রুতই কার্যকরী ব্যবস্থা নেয়া হতে পারে বলে জানালেন স্থানীয় সচেতন মানুষ। সবার দাবী বরিশালের সাবেক জননন্দিত মেয়র শওকত হোসেন হিরনের নামে নাম করন করা এই বস্তিটি রক্ষায় সবাই কাজ করবে। তবে দ্রুত কার্যকারী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশালী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net