শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৭

শিরোনাম :
বরিশালে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৭ নেতাকর্মী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে ১৫ আগস্টে আব্দুর রাজ্জাকের উদ্যোগে দোয়া দোয়া-মোনাজাত নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি

পটুয়াখালীতে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতির মরদেহ উদ্ধার

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে এক ওয়ার্ড ছাত্রলী‌গ সভাপ‌তির ক্ষত‌বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দি‌কে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ক‌রে।

নিহত শুভংকর নওমালা ইউ‌নিয়‌নের বটকাজল গ্রামের সত্য রঞ্জন সাহার ছে‌লে এবং ইউ‌নিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপ‌তি।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকা‌লে শুভংকর বন্ধুর বাড়ি যায়। এরপর থে‌কে শুভংকর নি‌খোঁজ হয়। অ‌নেক খোঁজাখু‌জির পর বুধবার সকা‌লে ভাঙ্গাখাল থেকে ক্ষত‌বিক্ষত অবস্থায় শুভংকরের মরদেহ উদ্ধার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মরদেহের সুরতহাল শে‌ষে ময়না তদন্তের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যা‌বি‌শিস্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net