শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৪

শিরোনাম :
বরিশালে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৭ নেতাকর্মী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে ১৫ আগস্টে আব্দুর রাজ্জাকের উদ্যোগে দোয়া দোয়া-মোনাজাত নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি
বরিশালে মাদ্রাসা ছাত্রীর গর্ভপাতের ঘটনায় মামলা ॥ গ্রেফতার এক

বরিশালে মাদ্রাসা ছাত্রীর গর্ভপাতের ঘটনায় মামলা ॥ গ্রেফতার এক

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক মেলামেশা করায় দশম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী চার মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। পরবর্তীতে কৌশলে ওই ছাত্রীর গর্ভপাত করানোর ঘটনায় বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করেছে। ঘটনাটি গৌরনদী উপজেলার নাঠৈ মোল্লাবাড়ি এলাকার।

জানা যায়, পশ্চিম শাওড়া আলিম মাদ্রাসার ১০ম শ্রেণীর এক ছাত্রীর (১৫) সঙ্গে গত একবছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই বাড়ির মনির ফকিরের পুত্র সাব্বির ফকিরের (১৮)। সে (সাব্বির) সরকারী গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভন দেখিয়ে সাব্বির একাধিকবার ওই মাদ্রাসা ছাত্রীর সঙ্গে দৈহিক মেলামেশা করে। এতে ওই ছাত্রী চার মাসের অন্তঃসত্ত্বা হয়।

গত কয়েকদিন পূর্বে দুই পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হওয়ার পর সাব্বিরের মা সরুফা বেগম কৌশলে ওই ছাত্রীকে গৌরনদীর নাসিং হোমে নিয়ে সেখানকার চিকিৎসক সোহেদা আক্তারের মাধ্যমে অবৈধভাবে গর্ভপাত ঘটায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে দুই পরিবারের আত্মীয়-স্বজনদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পরে। একপর্যায়ে ওই মাদ্রাসা ছাত্রীর বাবা বুধবার রাতে ওই ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে সাব্বিরের মা সরুফা বেগমকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net