বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৪

শিরোনাম :
ঘনীভূত হয়ে শক্তি পাকাচ্ছে নিম্নচাপ, সতর্কতা জারি করল আবহাওয়া অফিস

ঘনীভূত হয়ে শক্তি পাকাচ্ছে নিম্নচাপ, সতর্কতা জারি করল আবহাওয়া অফিস

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : ক্রমশ শক্তি পাকাচ্ছে বঙ্গপাসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ। আর সেজন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া দফতরের এক সতর্ক বার্তায় এমনটাই জানানো হয়। ওই সতর্কবার্তায় আরও বলা হয়েছে যে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর মেঘের সৃষ্টি হচ্ছে। যার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া দফতর। শুধু তাই নয়, গোটা বাংলাদেশের উপরেই এখন মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে বলে জানাচ্ছে স্থানীয় হাওয়া অফিস। যার ফলে বাংলাদেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে ঘণীভূত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

এদিকে আজ রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ওই সমস্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকেও সাবধানে থাকতে বলা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net