বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৯

ভোলায় মেঘনার পানি বিপদসীমার ওপরে প্রবাহিত

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি  : আমবশ্যায় সৃষ্ট জোয়ারে চাপে ভোলায় মেঘনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দ্বিতীয় দিনের মত প্লাবিত হয়েছে ইলিশা ফেরি ও লঞ্চঘাট। পানিতে ঘাট ডুবে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাধ্য হয়েই গত দুদিন ধরে জোয়ার আর ভাটার ওপর নির্ভর করে চলছে ভোলা-লক্ষীপুর রুটের ফেরি।

গত বুধবার বিকেলে ইলিশা ফেরি ও লঞ্চঘাট দুটি প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনার পানি। যে কারণে পানির চাপে নিচু এলাকা ডুবে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী কাওসার আলম বলেন, পানির চাপ আরও দুদিন থাকবে। আমবশ্যার কারণে নদীতে পানি বেড়েছে। ভোলা বিআইডব্লিউটিএর নদী বন্দর কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ফেরির জন্য হাইওয়াটার ঘাট নির্মাণের প্রচেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net