, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

নলছিটিতে একটি সাঁকোই দুই গ্রামের জনগনের ভরসা

dynamic-sidebar

খান মাইনউদ্দিন : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি ও ভরতকাঠি গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ৬০ ফুটের খাল। খালের উপর নির্মিত হয়েছে একটি সাঁকো ।

খালে পানি বেড়ে গেলে সাঁকোর অনেকটা তলিয়ে যায়। তার পরও ঝুঁকিপূর্ণ সাঁকোটি পেরিয়ে প্রতিদিন স্কুল যেতে হয় কোমলমতি শিশুদের। দুই গ্রামে বাস করে পাঁচশতাধিক পরিবার। গ্রামের শত শত শিশু প্রতিদিন খাল পেরিয়ে এভাবেই ঝুঁকি নিয়ে স্কুলে যায় বলে জানান এলাকাবাসী। তখন যুবক/যুবতীরা সাঁকোর হাতল ধরে পারাপার হলেও শিশুরা পড়ে বেকায়দায়।

শিশুদের অতিকষ্টের পার হয়ে স্কুলে যেতে হয়। এভাবেই বছরের পর বছর ধরে গ্রামের শিশুরা খাল পারাপার হয়ে পড়ালেখা করছে। সাঁকো থেকে পরে অনেক দুর্ঘটনাও ঘটলেও টনক নড়েনি প্রশাসনের। গ্রামের একাধিক বাসিন্দা জানান, প্রতিদিন বহু মানুষ এ সাঁকো পেরিয়ে দুই গ্রামের মানুষের যাতায়াত। কিন্তু দুই গ্রামের মানুষের জন্য দূভাগা এই সাঁকোটি এখন চলাচলের একমাত্র মাধ্যম।

নির্বাচন এলে কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি দেয়া হলেও আজও আলোর মুখ দেখেনি। কিন্তু চার দশকেও কেউ সেই প্রতিশ্রুতি পূরণে এগিয়ে আসেন নি জনপ্রতিনিধিরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net