, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট

বরিশালে অপহরণের চারদিন পর মাদরাসা ছাত্রী উদ্ধার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী থেকে অপহরণের চারদিন পর এক মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে ওই মাদরাসা ছাত্রীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, উপজেলার হোসনাবাদ আলীম মাদরাসার ছাত্রী আয়েশাকে (ছদ্মনাম) (১৪) গত ৮ জুলাই কৌশলে অপহরণ করে ধানডোবা গ্রামের আকাশ সরদার (১৯)। এ ঘটনায় ওই মাদরাসা ছাত্রীর বাবা শুক্রবার থানায় মামলা করেছেন।

মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সগীর হোসেন অভিযান চালিয়ে ধানডোবা এলাকা থেকে আয়েশাকে উদ্ধার করে। অপহরণকারী ও তার সহযোগী কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net