শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫১

বরিশালে মাসব্যাপী মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ প্রদর্শনী

বরিশালে মাসব্যাপী মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ প্রদর্শনী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :  বরিশালে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী মুক্তিযুদ্ধ জাদুঘরের ভ্রাম্যমাণ প্রদর্শনী। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগরুক করতে মুক্তিযুদ্ধ জাদুঘর এর আয়োজন করেছে।

বৃহস্পতিবার সকালে বরিশাল নগরের শের-ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৫০০ শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ ডকুমেন্টারি দেখানো হয়।

মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী কর্মসূচির প্রথমেই বরিশাল থেকে তা শুরু করা হয়েছে বলে মন্তব্য করেন কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তা পলি ঘোষ।

তিনি বলেন, ‘বরিশাল জেলার ৮ উপজেলার অন্তত ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ হাজার শিক্ষার্থীদের মাঝে ধারাবাহিকভাবে এই কর্মসূচি আগামী এক মাস চলবে। এর সঙ্গে শিক্ষার্থীরা তাদের প্রতিবেশী ও স্বজনদের কাছ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি লিখে জাদুঘরের কাছে জমা দেবে এবং বই আকারে তা প্রকাশিত হবে।’

শের-ই বাংলা বালিকা মহাবিদ্যালয়ের এক ছাত্রী বলেন, অনেক কিছুই জানতাম না। ভ্রাম্যমাণ জাদুঘরের মাধ্যমে আমরা দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক কিছুই জানতে পারলাম।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর বরিশালে থাকবে এক মাস। ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জানানো হবে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net