, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
প্রিয়া সাহার বিচারের দাবীতে তার নিজ এলাকায় পিরোজপুরে মানববন্ধন

প্রিয়া সাহার বিচারের দাবীতে তার নিজ এলাকায় পিরোজপুরে মানববন্ধন

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি : মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রিয়া সাহার বক্তব্যর প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে তার নিজ এলাকার পিরোজপুরের নাজিরপুর উপজেলার সর্বস্তরের  জনগণ।

আজ সোমবার বেলা ১১ টায় নাজিরপুর উপজেলা পরিষদ সড়কে কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য দিয়েছে প্রিয়া সাহা। প্রিয়া সাহা নিজ স্বর্থ হাসিলের জন্য বিদেশীদের কাছে দেশ বিরোধী মিথ্যা তথ্য দিয়েছে। নাজিরপুরে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে সহবস্থান করছে। এখানে কোন হিন্দু নির্যাতন বা গুমের ঘটনা নেই।

বক্তারা আরো বলেন, প্রিয়া সাহা যে মিথ্যাচার করেছে তা রাষ্ট্রবিরোধী। এ কারণে প্রিয়া সাহাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দাবী করেন তারা।

এ সময় বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, নাজিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, পিরোজপুর ইয়ূথ সোসাইটির চীফ কো-অর্ডিনেটর হাসিবুল ইসলাম হাসান, কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাবের সভাপতি হৃদয় খান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net