বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বাকেরগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের খোকন নামের এক মৎস্য চাষীর পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করেছে দুবৃত্তরা। জানা যায়, খোকন দীর্ঘ দিন যাবৎ লীজকৃত পুকুরে মৎস্য চাষ করে আসছেন।
গত ২২ জুলাই রাতে পৌরসভার আজিমপুর গোরস্তান সংলগ্ন খোকনের লীজকৃত পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন জাতের প্রায় ২ লক্ষ টাকার মাছ মেরে ফেলে দুবৃত্তরা। এ ব্যাপারে মৎস্য চাষী খোকন বলেন, প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি চলে যান তিনি। সকালে পুকুর পাড়ে গিয়ে দেখতে পায় তার চাষকৃত মাছ পুকুরের চারপাশে মরে ভেসে উঠেছে।
ভেসে ওঠা মাছের চিত্রটি দেখে হতভম্ব হয়ে জান তিনি। একটি কুচক্রি মহল ব্যক্তি স্বার্থ হাসিল করতে রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে ধারণা করেন তিনি।
বিষয়টি আমি তাৎক্ষনিক বাকেরগঞ্জ থানা ও বাকেরগঞ্জ উপজেলা মৎস্য অফিসে জানালে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি আমলে নেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply