, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বানারীপাড়ায় উপ-নির্বাচনে সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে রেহেনা বেগম বিজয়ী

বানারীপাড়ায় উপ-নির্বাচনে সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে রেহেনা বেগম বিজয়ী

dynamic-sidebar

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বাইশারী ইউনিয়নের সংরক্ষিত ৩ নং (৭,৮ ও ৯) ওয়ার্ডে নারী ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে তিনটি ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে তিন জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। রেহেনা বেগম হেলিকপ্টার প্রতীকে ৮০৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী নাজমিন জাহান পলি কলম প্রতীকে ৩০৫ ভোট ও অপর প্রার্থী মোসাঃ পপি খানম বই প্রতীকে ২০৪ ভোট পেয়েছেন। মোট ভোটার সংখ্যা ছিলো ৪ হাজার ৩ শত ৩ জন। এর মধ্যে ১ হাজার ৩ শত ৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের গড় হার ৩২.২৬ ভাগ। নির্বাচনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান রির্টানিং কর্মকর্তা এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আ. রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী ও সহকারী প্রোগ্রামার মো.শরিফুল ইসলাম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালণ করেন।

প্রসঙ্গত সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী করতে গিয়ে বাইশারী ইউনিয়নের সংরক্ষিত ৩ নং (৭,৮ ও ৯) ওয়ার্ডের নারী ইউপি সদস্য নাজমিন জাহান পলি তার পদ থেকে পদত্যাগ করায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়ে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করে উপজেলা নির্বাচন থেকে সরে দাড়ানো নাজমিন জাহান পলি তার পুরনো সংরক্ষিত নারী ইউপি সদস্য পদ ফিরে পেতে এ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net