রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৩

শিরোনাম :
জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার
ঝালকাঠিতে বিদ্যুৎ ব্যবহার হলো ৬৪০ ইউনিট, বিল এলো ৭৭০ ইউনিটের

ঝালকাঠিতে বিদ্যুৎ ব্যবহার হলো ৬৪০ ইউনিট, বিল এলো ৭৭০ ইউনিটের

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বিদ্যুতের ভৌতিক বিলে দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা। বিল সংশোধনে অফিসে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। বিল সংশোধন করতে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে তাদের।

উপায় না পেয়ে ঝালকাঠির ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলীকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক প্রবীণ শিক্ষক। হয়রানির শিকার সদর উপজেলার কৃষ্ণকাঠি টাইগার মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আলী হায়দার তালুকদারের পক্ষে নির্বাহী প্রকৌশলীকে এ লিগ্যাল নোটিশ দেন অ্যাডভোকেট ফারুক হোসেন।

নোটিশে উল্লেখ করা হয়, শিক্ষক আলী হায়দার তালুকদার ঝালকাঠি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন গ্রাহক। গ্রাহক নং-২০৪১২১৪০৪, হিসাব নং-এ ৪০৪৭।

গত ২৩ মে ১৯০৫২০৪১২১৪০৪ নম্বর বিল গ্রাহক বরাবরে ইস্যু করা হয়। ওই বিলে বর্তমান মিটার ১০৪৮৯ এবং পূর্ববর্তী রিডিং ৯৮৪০, যার ব্যবহৃত ইউনিট লেখা হয়েছে ৭৭০।

কিন্তু ওই বিলের বর্তমান ও পূর্ববর্তী রিডিংয়ের প্রকৃত বিয়োগ ফল হবে ৬৪০ অর্থাৎ ১৩০ ইউনিট বেশি লেখা হয়েছে। এছাড়াও ওই হিসাব নম্বরে গত ২১ জুন ১৯০৬২০৪১২১৪০৪ নম্বর বিল গ্রাহক বরাবরে ইস্যু করা হয়।

ওই বিলেও বর্তমান মিটার ১১০৮০ এবং পূর্ববর্তী রিডিং ১০৪৮০, যার ব্যবহৃত ইউনিট লেখা হয়েছে ৭২০। কিন্তু ওই বিলের বর্তমান ও পূর্ববর্তী রিডিংয়ের প্রকৃত ফল হবে ৬০০ অর্থাৎ ১২০ ইউনিট বেশি লেখা হয়েছে। সর্বমোট দুটি বিলে ২৫০ ইউনিট বিল বেশি লেখা হয়েছে।

বিষয়টি নিয়ে গ্রাহক আলী হায়দার তালুকদার লিখিত অভিযোগ নিয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলীর অফিসে যান। কিন্তু নির্বাহী প্রকৌশলীসহ অফিসের কম্পিউটার অপারেটর ওই অভিযোগ গ্রহণ না করে গ্রাহকের সঙ্গে খারাপ আচরণ করেন। নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে উপযুক্ত জবার প্রদানে ব্যর্থ হলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। সোমবার এ নোটিশ পাঠানো হয়।

একই সঙ্গে নোটিশের অনুলিপি পিডিবি চেয়ারম্যান, ব্যবস্থাপক, জেলা প্রশাসক, বরিশাল বিভাগীয় নির্বাহী প্রকৌশলী ও ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতির কাছে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net