, ,

শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম
কলাপাড়ায় ১০ লক্ষাধিক গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্ধোধন

কলাপাড়ায় ১০ লক্ষাধিক গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্ধোধন

dynamic-sidebar

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে ১০ লক্ষ গাছের চারা রোপন ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ( বৃহস্পতিবার) বেলা ১২টায় কলাপাড়া পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে এ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্ধোধণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ও কলাপাড়া পৌরসভার সহযোগীতায় এ বৃক্ষের চারা বিতরণ ও রোপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যীমক বিদ্যালয়ের ১৪ শতাধিক ছাত্র-ছাত্রীর মধ্যে দুটি করে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ও পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী পৌরসভার সামনে দুটি গাছের চারা রোপন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net