, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

dynamic-sidebar

সাকিব হাসান, গলাচিপা॥ পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর আয়োজনে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের মাঝে এসব গাছের চারা বিতরণের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সুহৃদ সালেহীন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net