, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
বরিশালে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ আহত-৮

বরিশালে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ আহত-৮

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ প্রতিপক্ষের ভাড়াটিয়া লোকজনের হামলায় নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছে। গুরুত্বর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় জেলার আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের।

ওই গ্রামের আবু বক্কর সরদারের পুত্র আহত বশির সরদার জানান, একই বাড়ির সানু সরদারের সাথে বসত বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন থেকে তাদের বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরধরে রবিবার সন্ধ্যায় স্থানীয় ডিএসবি বাজারে বসে সানু সরদারের পুত্র সোহেল সরদার ও হৃদয় সরদারের নেতৃত্বে তাদের ভাড়াটিয়া শিপন সেরনিয়াবাত, রিপন সেরনিয়াবাত, সবুজ হাওলাদার, মামুন কবিরাজসহ ১০/১২ জন সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। খবর পেয়ে তার অপর দুই সহদর ও বাড়ির নারী ও শিশুরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।

আহতরা হলেন মায়া বেগম (৭০), মিনারা বেগম (৩৫), কনা আক্তার (২৮), মীম আক্তার (১২), জয়া আক্তার (৯), বশির সরদার (৩৫), জসিম সরদার (৩০) ও নাসির সরদার (২৯)। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net