, ,

শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম
নাগরিকদের নিরাপত্তা ও সেবা প্রদানের মধ্যদিয়েই তাদের ঈদ উৎযাপন

নাগরিকদের নিরাপত্তা ও সেবা প্রদানের মধ্যদিয়েই তাদের ঈদ উৎযাপন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার।।  দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তায় সর্বদা দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকেন। রোদ-বৃষ্টি-ঝড় কিংবা রমজান, ঈদে পরিবার ছেড়ে পথে নাগরিকদের সঙ্গেই কাটে তাদের বিশেষ দিনগুলো।

সোমবার (১২ আগস্ট) ঈদুল আজহার দিন ভোর থেকেই বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ও এর আশপাশে দেখা যায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান। নাগরিকদের নিরাপত্তায় তারা ঈদের দিনও রাস্তায় দায়িত্ব পালন করছেন।

পরিবার-পরিজন ছাড়া এমন ঈদের দিন কাটাতে কেমন অনূভুতি হয় জানতে চাইলে প্রায় সবাই জানান, রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে জীবনের এমন অনেক ঈদ পথেই কাটিয়েছেন তারা। এমনও ঈদ রয়েছে যার আগে ও পরেও ছুটি মেলেনি তাদের।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, ঈদ হলেও পরিবার ছেড়ে নাগরিকদের সঙ্গেই প্রতিটি সৈনিকের দিনটি কাটাতে হয়৷ এটাই আমাদের চাকরির নিয়ম ও আমরা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দেশপ্রেম ও কর্তব্যপরায়ণতার এক অন্যরকম অনুভূতি পাওয়া যায় এতে।

তবে পরিবারের সবাইকেই এ দিনটিতে অনেক মিস করেন তারা, যোগ করেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net