, ,

শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম
শাক তুলতে ছাত্রীকে ডোবায় নামালেন শিক্ষক, গোপনাঙ্গে ঢুকে পড়ল জোঁক

শাক তুলতে ছাত্রীকে ডোবায় নামালেন শিক্ষক, গোপনাঙ্গে ঢুকে পড়ল জোঁক

dynamic-sidebar

বরগুনা প্রতিনিধি ॥ শিক্ষিকাদের নির্দেশে একটি ডোবার কলমি শাক তুলতে নেমে জোঁক দ্বারা আক্রান্ত হলো এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। জোঁকটি তার গোপনাঙ্গে কামড় বসায় এবং অনেকটা রক্ত চুষে নেয়। যদিও মেয়েটি এখন বিপদমুক্ত তবুও শিক্ষিকাদের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে তাঁদের দুষছেন সবাই।

ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটার দক্ষিণ মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, শিক্ষিকাদের নির্দেশে একটি ডোবা থেকে কলমি শাক তুলতে গেলে মেয়েটির গোপনাঙ্গের মুখে একটি জোঁক প্রবেশ করে এবং তাকে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পাথরঘাটা উপজেলা নিবার্হী কর্মকর্তা রবিবার শিক্ষার্থীর বাড়ি ও বিদ্যালয় পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে।

পাথরঘাটা হাসপাতাল ও শিক্ষাথীর বাবা সুমন গয়ালী জানান, তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া কন্যা বিদ্যালয়ের শিক্ষকের নির্দেশে বিদ্যালয়ের পাশে একটি ডোবায় কলমি শাক তুলতে নামে। শাক তুলে শিক্ষিকা নাসিমা ও শেলিনা বেগমকে দিয়ে বাড়ি গেলে গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছে দেখতে পায় এবং সেখান থেকে একটি জোঁক বের করা হয়। স্থানীয় বাজারে চিকিৎসা দিয়ে তাকে পাথরঘাটা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। একদিন চিকিৎসা দিয়ে তাকে রবিবার দুপুরে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির রবিবার বিকেলে জানান, ঘটনাস্থল বিদ্যলয় ও ভিটটিম ছাত্রীর বাড়ি পরিদর্শন করেছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিক্ষকগণ প্রায় শিক্ষার্থীদের ব্যক্তিগত কাজে ব্যবহার করে বলে প্রমাণ পাওয়া গেছে। তিনি এ ব্যপারে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে জানাবেন বলে নিশ্চিত করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net