রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৩

শিরোনাম :
জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার
ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে বাবা নিখোঁজ

ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে বাবা নিখোঁজ

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : নদীতে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হয়েছেন বাবা লিটন সিকদার (৩৬)। এ সময় আশপাশের জেলেরা দ্রুত ছেলে রামিনকে উদ্ধার করায় সে প্রাণে বেঁচে গেছে।

রোববার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলায় বিষখালী নদীতে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে।

এদিকে নিখোঁজ জেলের সন্ধানে সোমবার সকাল থেকে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ লিটন সিকদার উপজেলার চাঁনপুরা গ্রামের আজিজ সিকদারের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, চাঁনপুরা গ্রামের লিটন সিকদার তার ছয় বছরের ছেলে রামিনকে নিয়ে রোববার বিকেলে নৌকায় করে ইলিশ মাছ ধরার জন্য বিষখালী নদীতে যান। সেখানে জাল টেনে ওঠানোর সময় রামিন মাঝ নদীতে পড়ে যায়। তখন ছেলেকে উদ্ধারের জন্য বাবা নদীতে ঝাঁপ দেন। এ সময় অন্য জেলেরা এসে রামিনকে উদ্ধার করতে পারলেও বাবা লিটনকে উদ্ধার করতে পারেননি।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে সোমবার সকালে তাদের একদল ডুবুরি উদ্ধার চালাচ্ছেন। তবে নদীতে জোয়ার থাকায় এখনও নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net